Bangladesh

This place truly is constantly changing. Sitting on the largest river delta in the world, crouched beside the Bay of Bengal, this low-lying land sees its very soil renewed like clockwork each spring as the Ganges and Brahmaputra Rivers deliver -countless tons of mineral-rich silt. The world’s third largest Muslim nation, after Indonesia and Pakistan, Bangladesh is one of the most crowded places on the planet. It's also home to many spectacular river-swimming Bengal tigers. Over time, it has assimilated the beliefs of Buddhism, Christianity, Islam, Hinduism, and Jainism, all of which may be seen in its cultural life today.
Posts tagged "tagore"

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,

দোলে মন দোলে অকারণ হরষে ।

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

রসের ধারা বরষে ।।

তাহারে দেখি না যে দেখি না,

শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়

বাজে অলখিত তারি চরণে

রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি ।।

গোপন স্বপনে ছাইল

অপরশ আঁচলের নব নীলিমা ।

উড়ে যায় বাদলের এই বাতাসে

তার ছায়াময় এলো কেশ আকাশে ।

সে যে মন মোর দিল আকুলি

জল-ভেজা কেতকীর দূর সুবাসে ।।

Translation

My thoughts gambol around

Intoxicated by which breeze

Sways my heart, sways for no reason

To a delightful thrill 

My heart-sky is awash 

With emotions so sweet

Dark dense clouds brimming 

With fresh new drops of rain

I sight her not, even a glimpse 

It is only in my mind I hear

There it sounds ever so often

Tinkling of anklet bells

That remain yet unseen 

My secret dreams are enfolded

By an elusive gossamer

Tinged with a bluishness so new

Her loose tresses flutter

In breezy cloudiness

Casting shadows on earth

And pervading the skies

She has enthralled my heart

Stoking it to fervence

With the scent of rain-drenched flowers*

Wafting in from afar

Rabindranath Tagore

Mor Bhabonare Ki Haway | Sahana Bajpaie & Saptarshi Mukherjee  | Movie: Hawa Bodol

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।

ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে

হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ।। 

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে ।

এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?

আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-

তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ।।

Translation:

I glimpse you now and then

Why not everlastingly?

Why do clouds curtain my heart

And veil your face from me?

In momentary flashes when I do get a glance

The tremor of losing you remains,

Instantly you are gone.

Tell me how I may find you

Forever to set my eyes on.

How could I find such love,

So you may endure in my heart?

I will get distracted by none

If, when you summon, I will be free

To surrender all my carnal bonds.

- Rabindranath Tagore

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে -

আমি তাইতে কি ভয় মানি !

জানি জানি, বন্ধু, জানি -

তোমার আছে তো হাতখানি ।।

চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,

এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ।

জানি জানি, বন্ধু, জানি -

তোমার আছে তো হাতখানি ।।

আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,

তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা ।

জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,

এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ।

জানি জানি, বন্ধু, জানি -

তোমার আছে তো হাতখানি ।।


Translaton:

Tonight in my home solitary
If empty-handed You embarked,
Do you think I would be afraid of that!
How deeply would I know, my Friend,
That I would have Your hands to touch.
Somehow my days have gone by
In daily wants and haves —
Time it is to bring myself to You.
Let the sky be clouded dark in all corners,
Yet my heart be filled with Your presence.
Back and forth I have swayed with Life
And lost myself on the way;
Now I will be drawn on both sides
By Life and Death.

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে

অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?

সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি

সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।”

রবীন্দ্রনাথ ঠাকুর

581 plays

Rabindranath Tagore - Mon Mor Meghero Shongi (Srabani Sen)

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম॥

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে॥

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥

Translation
Companion to the clouds, my heart,
  Soars beyond all horizons 
          Towards the wide open void 
              With bright, lyrical pulse of the Sraabon* outpour;

My mind glides on swan-wings,
         Amid slight, startling spurts of lightning;
How the storm flashes her ankle-bells,
                             Resonating with fierce delight!
Mountain springs call out for a tempest
              Gurgling with deep resonance;

Blowing in from the Eastern sea 
                            The wind gushes over 
Boisterous, bubbly waves of the river;
   My heart darts — stirred by a savage current
             Surging in tune with 
              Clamorous branches of the forest groves. 

Bengali novels occupy a major part of Bengali literature. The first official Bengali novel is Durgeshnondini written by Bankim Chandra Chattopadhyay in 1865. Some great novelists of West Bengal like Bankim Chandra Chattopadhyay, Rabindranath Tagore, Manik Bandopadhyay, Tarashankar Bandopadhyay, Sarat Chandra Chattopadhyay developed the newly introduced genre in such a way that ‘new’ changed into ‘matured’ through their works. Almost all these literary activities went on in full swing in Kolkata. 

Picture: Durgeshnondini, Shesher Kobita, Shatkahon, Pother Dabi, Devdas, Pother Panchali, Aranyak, Ghare Baire, Chokher Bali 

শুভ পঁচিশে বৈশাখ। শ্রদ্ধাভরে স্মরণ করছি কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকী। 

Rabindranath Tagore’s 151 Birth Anniversary 


The youngest of thirteen surviving children, Rabindranath Tagore was born in the Jorasanko mansion in Calcutta, India to parents Debendranath Tagore and Sarada Devi on 7 May 1861 (Bengali calendar: 25 Baishakh, 1268).

Rabindranath Tagore’s last birthday (1941) was celebrated in Shantiniketan. Prior to the day, Tagore wrote the song  হে নূতন, দেখা দিক আরবার (Hey Nutan Dekha Dik Aarbar).

Rabindranath Tagore’s 151 Birth Anniversary

হে নূতন,

দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ ।
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন ।।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় ।
উদয়দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্তমাঝে
চিরনূতনেরে দিলো ডাক
পঁচিশে বৈশাখ।

Ever-new,

Let the fair moment of your birth

Release itself yet again

Dissolving mist, like the sun

Emerging from the heart of barren desert 

Expressing life victorious,

Expounding wonders of the infinite.

Conch shells resound in the horizon-dawn 

Within my heart 

Ponchishe Boishaakh (Twentififth day of Boishaakh)

Echoes the call of the new-forever.


- Rabindranath Tagore

139 plays

 নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।

     হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥

বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো,

     স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥

সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ—

     নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।

তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার—

     কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥

জানি শুধু তুমি আছ তাই আছি,    তুমি প্রাণময় তাই আমি বাঁচি,

     যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।

জানি আমি তোমায় পাব নিরন্তর      লোকলোকান্তরে যুগযুগান্তর—

     তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥

- Written by Rabindranath Tagore, sung by Arnob

Here is the English Translation